দিনহাটা, ১০ মার্চ :
দিনহাটায় তৃণমূল কংগ্রেসের 24 ঘন্টার গণ অনশন আপাতত স্থগিত জানালেন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার দিনহাটা মহকুমা শাসক দপ্তর সংলগ্ন এলাকায় এক সাংবাদিক বৈঠক করে এই বিষয়টি তিনি জানান। তিনি বলেন নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে তার প্রতিবাদে সোমবার থেকে 24 ঘন্টার গণ অনশন কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন সেই কর্মসূচি রাতভর চলার পর মঙ্গলবার সকালে ই সেই কর্মসূচি স্থগিত হয়। মন্ত্রী জানান এদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। এবং নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করে আগামীর আন্দোলন তাহলে বলে তিনি জানান

