দিনহাটা, ১১ মার্চ :
বুধবার দিনহাটা আদালতের সরকার পক্ষের আইনজীবী মৃঙ্গাঙ্ক সেন গুপ্ত জানান। গত ৫ ই মার্চ সাহেবগঞ্জ থানা এলাকার এক মহিলা সাহেবগঞ্জ থানায় বেশ কয়েক জনের বিরুদ্ধে
একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ গত ২ রা মার্চ তার ১৪ বছরের নাবালিকা কন্যা দুপুর ১ টা নাগাদ বাড়ীর কাউকে না জানিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। পরে বাড়ীতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন দিনহাটা থানার ভুতকুড়া এলাকার চৈতন্য দাস ওরফে চয়ন দাস সহ বেশ কয়েক জন তার নাবালিকা কন্যার ইচ্ছের বিরুদ্ধে জোর করে অপহরণ করে নিয়ে যায়। সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে ভুতকুড়া এলাকার চন্দন দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। এদিন বুধবার সাহেবগঞ্জ থানার পুলিশ চন্দন দাসকে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে। নাবালিকা কে উদ্ধার ও তদন্তের স্বার্থে সাহেবগঞ্জ থানার পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে। বিচারক চন্দন দাসের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

