শিলিগুড়ি, ৯ জানুয়ারী :
আগামীকাল শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলা একটি জনসভায় যোগ দিতে শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গতকালের ইডি হানা প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চললেই শাসকদল বিভ্রান্তিকর মন্তব্য করছে এবং কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে।

