কোচবিহার, ১৪ মার্চ :
গ্যাস সংকটে কোপ কোচবিহারের কুলদেবতা মদন মোহনের দেবের ভোগে। মন্দিরের পূজার নিত্য ভোগ একই থাকলেও ভক্তদের দেওয়া ভোগের সামগ্রির পরিমাণ কমিয়ে নেওয়া হচ্ছে । রান্নার জ্বালানির অভাবের জেরেই মদনমোহনের উদ্দেশ্যে দেওয়া ভক্তদের ভোগে কাটছাঁট করা হয়েছে । যেই পরিমান সামগ্রী ভক্তরা ভোগ দেওয়ার উদ্দেশে নিয়ে আসছেন তার থেকে কিছুটা পরিমান সামগ্রী নিয়ে রান্না করে ভোগ দেওয়া হচ্ছে।
কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন দেবের মন্দির । প্রতিদিন এই মন্দিরে নিত্য ভোগ দেওয়া হয় । প্রচুর ভক্ত আরাধ্য দেবতার উদ্দেশ্যে ভোগ দেওয়ার সামগ্রী নিয়ে আসেন। তবে বর্তমান সময়ে জ্বালানি সংকটে সেই ভোগে করা হচ্ছে কাটছাট। যদিও মন্দির পরিচালক দেবত্র ট্রাস্ট বোর্ড, বলছেন যথেষ্ট জ্বালানি রয়েছে । তবে বাস্তব চিত্রটি ভিন্ন । সূত্রের খবর ইতিমধ্যেই জ্বালানির অভাবের কথা জানিয়ে গ্যাস সাপ্লাই কারী এজেন্সিকে চিঠি করা হয়েছে।

