জলপাইগুড়ি ,২৪ আগস্ট
তিস্তার জলে বিশাল আকৃতির বুয়াল মাছ ।মাছ দেখতেই অসংখ্য মানুষের ভিড়।
সকালটা আর পাঁচটা দিনের মতোই শুরু হলেও তিস্তা-করলার মোহনায় ধরা পড়ল বিশাল আকৃতির বোয়াল। সোমবার সাতসকালে জলপাইগুড়ি শহরের জুবিলী পার্ক থেকে আট কিলোমিটার দূরে কাদোবাড়ি এলাকায় জেলেদের ফাঁস জালে ধরা পড়ে ১০ কেজিরও বেশি ওজনের মাছটি। বাজারে নিয়ে আসতেই সেটিকে ঘিরে মানুষের কৌতূহল তৈরি হয়। কেউ ছবি তুলছেন, কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত।
স্থানীয়দের দাবি, তিস্তার বোয়ালের স্বাদ একসময় ছিল অত্যন্ত জনপ্রিয়। এমনকি জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজোর ভোগেও এই মাছ ব্যবহারের কথা শোনা যায়। দীর্ঘদিন পর বাজারে এত বড় বোয়াল আসায় প্রায় পাঁচ হাজার টাকারও বেশি দামে মাছটি বিক্রি হয়। ক্রেতা হরেন রায় জানান, কেজিপ্রতি ৬০০-৭০০ টাকা দরে মাছটি বিক্রি করবেন। এদিন বাজারে মাছ আনতেই লোকের কেনাকাটা শুরু হয়ে যায়

