আলিপুরদুয়ার, ১২ ফেব্রুয়ারী :
উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ গ্ৰহণ করল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ।
আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষাকে কেন্দ্র করে কালচিনি ব্লকে সবকটি পরীক্ষা কেন্দ্রে বাইরে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল। পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, কলম, চোকলেট তুলে দেওয়া হয়। কালচিনি ব্লকের দলসিংপাড়া, হাসিমারা, হ্যামিল্টণগঞ্জ, কালচিনি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

