আলিপুরদুয়ার, ১৫ মার্চ :
সীমান্ত শহর জয়গাঁ ঘেঁষা তোর্ষা চা বাগানে তৈরি হচ্ছে দশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র। রবিবার সেই কাজের শিলান্যাস হয়। প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকায় এই স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে বলে জানানো হয়।বাসিন্দাদের কথায়, এই সীমান্ত শহরে একটি মাত্র স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।যা দুপুরেই বন্ধ হয়ে যায়। এর ফলে কেউ অসুস্থ হলে বা দুর্ঘটনার কবলে পড়লে ছুটতে হতো প্রায় ৩০ কিলোমিটার দূর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে বলে দাবি বাসিন্দাদের। তবে অবশেষে তোর্ষা চা বাগানে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় চা বলয়ের পাশাপাশি সীমান্ত শহরের বাসিন্দারাও। এদিন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে স্বাস্থ্য কেন্দ্র তৈরি কাজের শিলান্যাস হয়।

