মাথাভাঙ্গা, ২৩ ডিসেম্বর :
এবার মাথাভাঙ্গার ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সাতগ্রাম মানাবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী সন্দেহে আটক এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ওই এলাকায় এক যুবক ঘোরাঘুরি করছিল সেই সময় ওই যুবককে স্থানীয়রা আটক করে। স্থানীয়রা জানান ওই যুবক বাংলাদেশের বাসিন্দা।খবর পেয়ে বিএসএফ ও মাথাভাঙা থানার পুলিশ সেখানে যায়।তারপর ধৃত যুবককে উদ্ধার করে তারা।জানা গেছে ওই বাংলাদেশি যুবকের নাম মোঃ রিয়াদ। তার বাড়ি বাংলাদেশের পাটগ্রাম লালমনিরহাট জেলায়।
মাথাভাঙা পুলিশ সূত্রে জানা গেছে গ্রাম মানাবাড়ী এলাকায় বাংলাদেশী সন্দেহে এক যুবককে আটক করে স্থানীয়রা।ধৃত ওই যুবককে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে। আজ আদালতে পেশ করা হবে।

