ধূপগুড়ি, ২০ মার্চ :
শহরের ঐতিহ্যবাহী মায়ের স্থান মন্দিরে পুজো দিলেন বিজেপির প্রার্থী। শুক্রবার সকালে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে পুজো দিলেন। এরপর শহরের গুরুত্বপূর্ণ পুরনো মাছ বাজার মোড়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু করেন।পথ চলতি সাধারণ মানুষ সহ আশেপাশের ব্যবসায়ীদের সাথে কথা বলেন। তাদের কাছে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম বিজেপির তরফে ঘোষণা করা হয় এরপরই বিজেপির কর্মী সমর্থকরা গেরুয়া আবির খেলে প্রার্থীকে নিয়ে শহর জুড়ে মিছিল করে। ইতিমধ্যে তৃণমূল ও সিপিআইএমের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কয়েকদিন ধরে দুটি দল জোরকদমে প্রচারে ঝড় তুলছে। বিজেপিও এদিন থেকে প্রচার শুরু করে দিয়েছে।

