শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারী :
হোয়াটসঅ্যাপে এসেছিল এআরটিও চালান ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও ৪৩ হাজার টাকা, মাথায় আকাশ ভেঙ্গে পড়ল শিলিগুড়ি মহাকুমার বিধান নগরে এক ব্যক্তির। হোয়াটসঅ্যাপে এসেছিল আরটিও চালান ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও ৪৩ হাজার টাকা। মাথায় আকাশ ভেঙ্গে পড়ল শিলিগুড়ি মহাকুমার বিধান নগরে এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার বাসিন্দা গৌতম ঘোষ। তিনি পেশায় একজন চা ব্যবসায়ী। কাজের সূত্রে কম বেশি শিলিগুড়িতে তাকে যেতেই হয়। ঠিক তেমনই চলতি মাসের ৩ তারিখে কাজের সূত্রের শিলিগুড়ি গিয়েছিলেন। এরপর ৩ তারিখ সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে আসেন। এবং তখনই তার ফোনে অর্থাৎ হোয়াটসঅ্যাপে একটি এআরটিও চালান বলে একটি এপিকে ফাইল আসে। হয়তো তিনি তখন বুঝেছিলেন যে কোন জায়গায় হয়তো ফাইন হয়েছে। এই দেখে ওই অ্যাপ ওপেন করতেই পরপর ওটিপি আসে। এবং ব্যাংক থেকে উধাও হয়ে যায় ৪৩ হাজার টাকা। তখনই তিনি বুঝতে পারেন যে প্রতারণা হয়েছে তার সাথে। এরপর তড়িঘড়ি তিনি শিলিগুড়ি সাইবার ক্লাইমে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে একাউন্টে টাকাটি ট্রান্সফার করা হয়েছে সেটি রাহুল নামক এক যুবক যার বাড়ি মুম্বাইয়ের ঘাটকোপরা তার একাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। যদিও এই বিষয়ে প্রতারিত হওয়া ব্যক্তি গৌতম ঘোষ জানিয়েছেন মোবাইলে লিংক পাঠিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন প্রতারকা। ফোনে যদি কোন রকম লিংক আসে তাহলে তার আগে একবার ভেবেচিন্তে নেবেন। অযথা কোনো রকম লিংকে ক্লিক করবেন না। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো অযথা কোনো লিংকে কেউ ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকা সমস্ত থাকাই একেবারে খোয়া যাবে আমার মত।। আর প্রশাসনের কাছে আমার আবেদন প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন এবং আমার টাকা ফেরত এর ব্যবস্থা করুক।

