কোচবিহার, ২২ মার্চ :
আসন সমঝোতা নিয়ে ক্ষোভ বামফন্টের শরিক দলগুলোতে। কোচবিহারের উত্তর বিধানসভা আসনে সিপিএমের প্রার্থী ঘোষণার পরেও নিজেদের প্রার্থী ঘোষণা ফরওয়ার্ড ব্লকের। এই আসনে CPM থেকে প্রণয় কার্জির নাম ঘোষণা করে। তবে এখানেই বেঁকে বসে প্রার্থী হিসেবে পঞ্চানন রায়ের নাম ঘোষণা করলো ফরওয়ার্ড ব্লক। ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের বামেদের গোষ্ঠীকোন্দলের ছবি ধরা পড়েছে। উত্তর বিধানসভার পাশাপাশি সিতাইতেও নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বামেদের শরিক দলটি।
কোচবিহারের উত্তর বিধানসভা এক সময় বামেদের দুর্গ বলে পরিচিত ছিল। বর্তমানে এই বাম দুর্গে ফুটেছে পদ্মফুল । প্রতিবার কোচবিহারের এই বিধানসভা আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয় । তবে এবার সিপিএমের পক্ষ থেকে প্রণয় কার্জিকে এই বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে । আর এতেই বেঁকে বসেছে ফরওয়ার্ড ব্লক । CPM প্রার্থী ঘোষণার পরেও উত্তর বিধানসভা ও সিতাই তে নিজেদের প্রার্থী ঘোষণা করলো তারা।
উত্তর বিধানসভায় তাঁদের প্রার্থীর নাম পঞ্চানন রায় এবং সিতাইতে তাঁদের প্রার্থীর নাম অরুন বর্মা

