১৪.০৭.২৫ ওয়েব ডেস্ক:
অনুপ্রবেশ নিয়ে যখন রাজ্য তথা দেশ উত্তাল,সেই জায়গায় বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশী সন্দেহে বিভিন্ন জায়গায় পুলিশের হাতে আটক হওয়ার খবর এখন উঠে আসছে খবরের শিরোনামে।
ফের আরো একবার এক বাংলার যুবককে আটক করলো হরিয়ানা পুলিশ। জানা গেছে কোচবিহার এক নং ব্লকের জিরানপুর এলাকার বাসিন্দা সিরোজ আলম মিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে দিল্লির একটি হোটেলে কাজ করতো। গতকাল সন্ধ্যায় তিনি যখন হোটেলের কাজ সেরে নিজের রুমে ফিরছিলেন সেই সময় হরিয়ানার পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর ওই যুবকের দিল্লির প্রতিবেশীরা কোচবিহারে তার বাড়িতে খবর দেয়। দুশ্চিন্তায় পরে যায় তার পরিবার। গত কয়েকদিন আগে দিনহাটার ৮ জন ছিটমহলবাসী কে বাংলা ভাষায় কথা বলায় বৈধ কাগজ থাকা সত্ত্বেও বাংলাদেশী সন্দেহে আটক করেছিলো দিল্লি পুলিশ।দুশ্চিন্তায় শিরোজ আলম মিয়ার বাবা দ্বারস্থ হন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের কাছে। আজ সকালে পার্থ প্রতিম রায় শিরোজ আলমের বাবাকে নিয়ে যান কোচবিহার জেলাশাসক দপ্তরে এবং সেখানে গিয়ে অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালা কে তার প্রয়োজনীয় তথ্য দেন।

