আলিপুরদুয়ার, ২৭ মার্চ :
কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় বের হল রামনবমী শোভাযাত্রা। রামনবমী শোভাযাত্রায় সামিল বিজেপি ও তৃণমূল প্রার্থী।
এদিন সকালে জয়গাঁ গোপীমোহন ময়দান থেকে বের বিশাল শোভাযাত্রা এই শোভাযাত্রায় কয়েকহাজার জনগণ অংশগ্রহণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে কালচিনি বিধানসভা বিজেপি প্রার্থী বিশাল লামা।
এদিন দুপুরে হাসিমারা এলাকায় বের হয় বিশাল রামনবমী শোভাযাত্রা এই শোভাযাত্রায় অনেকে অস্ত্র হাতে সামিল হয়। এছাড়া শোভাযাত্রায় কালচিনি তৃণমূল প্রার্থী বীরেন্দ্র ওরাঁও এবং বিজেপি প্রার্থী বিশাল লামা অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি মালঙ্গী ময়দানে গিয়ে শেষ হয়।

