জলপাইগুড়ি, ৩১ মার্চ :
মুণ্ডু হীন মহিলার মৃতদেহ উদ্ধার কান্ডের পেছনে সম্পত্তি গত বিবাদ সহ কুসংস্কার কালা জাদুর প্রভাব ?
মঙ্গলবার জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) কোতোয়ালি থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন।
উল্লেখ্য, গত ২৮ শে মার্চ কোতোয়ালি থানার অন্তর্গত বণিজ্যের হাট এলাকায় বছর ৭৩ এর সমীজা খাতুনের মুন্ডু হীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সেই থেকেই মুণ্ডুর খোঁজে পুলিশ কুকুর সহ ড্রোন ব্যবহার করে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ ।
অবশেষে তদন্তের বিভিন্ন যোগসূত্রকে একত্রিত করে নির্মিত ক্রাইম চেইন এর ওপর ভিত্তি করে ইতিমধ্যেই একজন গ্রেফতার করে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবার আবেদন করেছে ।
এদিকে এই হত্যার পেছনে মূলত সম্পত্তি ভাগের ঘটনা সামনে এলেও যেহেতু মৃতার প্রয়াত স্বামী এলাকায় ওঝা বা কালা জাদুর কাজ কারবার করতেন এবং এখনও এই সামাজিক কুসংস্কারের বাহকদের এই পরিবারের সঙ্গে যোগাযোগ ছিলো,পুলিশ সেই দিকটিও খতিয়ে দেখছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার ।

