মাথাভাঙ্গা, ৩১ মার্চ :
এস আই আর সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো মাথাভাঙ্গাতে। এদিন মাথাভাঙ্গা কলেজ মোড়ে টায়ার চালিয়ে পথ অবরোধ করা হয়। ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠিয়ে নেয় অবরোধকারীরা।
উল্লেখ্য যে এদিন সকালে তিন ঘন্টা অবরোধ চলে পচাগড় মোড়ে একই ইস্যুতে। তারপর দুপুর নাগাদ কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। অবরোধে আটকে পড়ে বহু গাড়ি, দেখা দেয় যানজট। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বললেও পরবর্তীতে প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ।

