জলপাইগুড়ি, ৪ ফেব্রুয়ারী :
মাদক দমনে দাবাং কাউন্সিলর। বাসিন্দাদের নিয়ে শাবল,হাতুড়ি হাতে গুড়িয়ে দিলেন মাদ কারবারিদের ডেরা। জলপাইগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে অবৈধ ক্লাব ঘর বানিয়ে মাদকের কারবার থেকে নিয়ে অসামাজিক কার্যকলাপ চলছিলো বলে অভিযোগ। চারপাশে জন বসতি। একশো মিটার দুরত্বে ছেলে ও একটি মেয়েদের স্কুল। নেশাখোর দের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠে ছিলেন বাসিন্দারা। নিরাপত্তাহীনতায় ভুগছিলেন মহিলারা। একাধিকবার পুলিশের অভিযানেও মাদককারবারীদের এই ডেরা বন্ধ না হওয়ায় এবার নিজেই ময়দানে নামলেন তৃণমূল কাউন্সিলর মনীন্দ্র নাথ বর্মন। কাউন্সিলর ও জোটবদ্ধ লোকজন কে দেখে পালিয়ে গেলো মাদক কারবারি ও মাদকাসক্তরা। বাসিন্দাদের নিয়ে গুড়িয়ে দিলেন মাদককারবারীদের প্রকাশ্য আস্তানা।খুশি বাসিন্দারা।

