মাথাভাঙ্গা, ২ এপ্রিল :
মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কে মাদ্রাসা চৌপথি এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অবরোধের জেরে রাজ্য সড়কের দুধারে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি দেখা দেয় যানজটের। জানা গেছে ডাংকোবা এলাকায় ৪-৫ টি বুথে প্রায় ১২০০ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। তার ফলে এই কর্মসূচিতে সামিল হন এলাকাবাসীরা।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীও। পুলিশ বারংবার অবরোধকারীদের সঙ্গে কথা বললেও অবরোধকারীরা তাদের দাবিতে অনড়। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনের লোক আসবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
তবে প্রায় ৩ ঘন্টা পর বিডিও অফিসের আধিকারিকদের আশ্বাসে ওঠে অবরোধ।

