১২/০৪/২৬,কোচবিহার
নির্বাচনের আগে এক ভিন্ন মাত্রার মিলন মেলা।বলা যেতে পারে এক ভিন্ন মাত্রার নির্বাচনী প্রচার। পাখির চোখ ২০২৬ এর বিধান সভা নির্বাচন। আর এই নির্বাচনে ভোট ব্যাঙ্কে নিজের পাল্লা ভারী রাখতে মরিয়া সব দলের প্রার্থী রা।
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এক ভিন্নমাত্রার মিলনমেলা দেখা গেল রবিবার। শহরের পঞ্চানন ভবনে বিভিন্ন কলেজের প্রাক্তনী ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।
উৎসবের আবহে ভরে ওঠা হলঘরে উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। নিজেকে কোচবিহারেরই সন্তান হিসেবে তুলে ধরে এলাকার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ও আত্মিক যোগের কথা জানান। পুরনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে আবার দেখা হওয়ায় আনন্দ ও সন্তোষও প্রকাশ করেন তিনি।
সভা থেকে অভিজিৎ দে ভৌমিক দাবি করেন, নির্বাচনের জন্য সংগঠন সম্পূর্ণ প্রস্তুত এবং ভোট সংগ্রহের কাজেও সবাই একজোট হয়ে নামতে তৈরি। পাশাপাশি তিনি জানান, কোচবিহারের প্রতিটি রাস্তা ও এলাকার সঙ্গে তিনি পরিচিত। বিরোধী বিজেপি প্রার্থীকে ‘বহিরাগত’ বলেও কটাক্ষ করেন তিনি।

