কোচবিহার, ১৪ এপ্রিল :
তৃণমূলের বিক্ষোভের মুখে কোচবিহার দক্ষিণের কংগ্রেস প্রার্থী খোকন মিঞা। মঙ্গলবার কোচবিহার ফাঁসিরঘাট এলাকায় প্রচারে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। গো ব্যাক এবং দালাল স্লোগান দেওয়া হয় তাকে লক্ষ করে । ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায়। খোকন মিঞা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত ছিলেন। বর্তমানে বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগ দিয়েছেন । এবং কংগ্রেস থেকে তাকে কোচবিহার দক্ষিণের প্রার্থী করা হয়েছে। এ বিষয়ে খোকন মিয়ার বক্তব্য , তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রতিবাদী কন্ঠ তুলতেই তাকে চোর বলা হচ্ছে। যারা তাকে চোর বলছে তারাই আসল চোর ।

