জলপাইগুড়ি, ৮ এপ্রিল :
বৈধ ভোটারদের ভোটাধিকার সুরক্ষার দাবিতে বুধবার জলপাইগুড়ি শহরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল মানবাধিকার সংগঠন CPDRS-এর জেলা শাখা। সমাজপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে জেলা শাসকের দপ্তরে পৌঁছয়। সংগঠনের দাবি, রাজ্যজুড়ে বহু বৈধ ভোটার নাম তালিকা থেকে বাদ পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন, যার প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও। তারা সকল বৈধ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত রাখা এবং বাদ পড়াদের দ্রুত পুনর্বহালের দাবি জানায়। গণতন্ত্রে ভোটাধিকার মৌলিক অধিকার উল্লেখ করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চায় সংগঠন।

