শিলিগুড়ি, ৬ এপ্রিল :
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো ব্যানার ও পোস্টার ছেঁড়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তৃণমূলের। গৌতম দেব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁদের প্রচারের সামগ্রী নষ্ট করা হচ্ছে এবং এর পিছনে বিজেপির হাত রয়েছে। তাঁর আরও অভিযোগ, রাতের অন্ধকারে বহিরাগতদের এনে এই কাজ করানো হচ্ছে।
ঘটনার বিষয়ে নির্বাচন আধিকারিকদের ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জানান তিনি। তবুও একই ধরনের ঘটনা বারবার ঘটায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী ও তাঁর সমর্থকরা।
এরই প্রতিবাদে শিলিগুড়ির কাছারী রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসেন গৌতম দেব ও তাঁর অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য

