শিলিগুড়ি, ১৩ এপ্রিল :
ফাঁসিদেওয়া থানার অন্তর্গত বড়পথু এলাকায় বেশ কিছুদিন ধরে সবজি চুরির ঘটনা ঘটছিল। স্থানীয় কৃষকদের অভিযোগ ছিল, প্রতিনিয়ত তাদের সবজি ক্ষেত থেকে শাক-সবজি চুরি হয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ও সবজির মালিকরা রাতে পাহারার ব্যবস্থা করেন। অবশেষে সোমবার ভোর প্রায় চারটা নাগাদ এক চোরকে হাতেনাতে ধরে ফেলেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পরে অভিযুক্তকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

