আলিপুরদুয়ার, ১৬ এপ্রিল :
পশ্চিমবঙ্গে বিজেপি ২০০ বেশি আসন পাবে কালচিনি বিধানসভা হাসিমারা মালঙ্গী ময়দানে আয়োজিত বিজেপির সভায় এসে একথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিন কালচিনি বিজেপি প্রার্থী বিশাল লামা সমর্থনে হাসিমারা মালঙ্গী ময়দানে সভায় আসেন হিমন্ত বিশ্বশর্মা
এদিন বক্তব্যে হিমন্ত বিশ্বশর্মা জানান “মাছ মাংস রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চা বাগান শ্রমিকদের কল্যাণে কোন কিছুই করতে রাজি নন তিনি। অসমে বিজেপি সরকার এবারে এলে চা শ্রমিকদের মজুরি হবে ৫০০ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চা শ্রমিকদের মজুরি ২৪০ টাকা তেই আটকে রেখেছেন।” হাসিমারা মালঙ্গি ময়দানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে একের পর এক খোঁচা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
গোর্খা এবং চা শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে তার অভিযোগ। তাদের কল্যাণ নিয়ে কিছুই ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানালেন হেমন্ত বিশ্বশর্মা। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪০০ টাকা হবেই। পাশাপাশি তাদের জমির পাট্টা দেওয়া হবে। তারা যাতে স্বাস্থ্য পরিষেবা পান তার জন্য আয়ুষ্মান প্রকল্পের কার্ড তাদের হাতে তুলে দেওয়া হবে। হেমন্ত বিশ্ব শর্মা জানান, “উত্তরের সম্পদ চা বাগান। অর্থনীতি এই চা বাগানের মাধ্যমে ঘুরে দাঁড়ায়। কিন্তু চা শ্রমিকদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থনীতি শক্তিশালী হবে কি করে।”গোর্খা মানুষদের নানাভাবে ব্যবহার করা হয়েছে বলে জানালেন হেমন্ত বিশ্বশর্মা।অসমে চা বাগানের শ্রমিকদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে ৩% সংরক্ষণ রয়েছে। পশ্চিমবঙ্গে এলে চা শ্রমিকদের দুর্দশাই খালি দেখতে পাওয়া যায়।
হেমন্ত বিশ্বশর্মা জানান,” চা শ্রমিকরা এবং গোর্খা মানুষেরা নিজেদের দুর্দশা ঘুচাতে চাইলে, বিজেপিতেই ভোট দেবেন এই আশা আমি রাখি। “

