দিনহাটা, ১৬ মে :
একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে সিতাই পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সহ তিন জনকে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস, জীবনদাস ও বাপন দাস। তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলি ও একটি দেশি পিস্তল উদ্ধার হয়। শনিবার তিনজনকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার সিতাই ব্লকের বরথর এলাকার জনৈক দিগম্বর রায় সিতাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিনই সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস এবং জীবন দাস ও বাপন দাসকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি এবং একটি দেশি পিস্তল উদ্ধার হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। শনিবার ওই তিনজনকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

