শিলিগুড়ি, ১৭ এপ্রিল :
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কড়া নজরদারির মধ্যে শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে একটি চার চাকার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করল নির্বাচন কমিশন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, শালুগাড়া বাজার থেকে চেকপোস্টের দিকে আসার সময় সংশ্লিষ্ট গাড়িটিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে নগদ প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার হয়।
তল্লাশির সময় গাড়িতে থাকা ব্যক্তি উদ্ধার হওয়া টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। ফলে নির্বাচন কমিশন টাকা বাজেয়াপ্ত করে।
ভোটের আগে এত পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

