মাথাভাঙ্গা, ১৮ এপ্রিল :
মাথাভাঙ্গা শহরে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হলো। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবলু বর্মনের সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয় মাথাভাঙ্গা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই মিছিলে ব্যাপক মহিলা তৃণমূল কর্মীর সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেই মিছিলটি মাথাভাঙা শহরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গোটা মাথাভাঙা শহর পরিক্রমা করে মাথাভাঙ্গা চৌপতিতে গিয়ে শেষ করে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, মাথাভাঙ্গা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমিনা বেগম, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন থেকে শুরু করে আরও অন্যান্যরা।

