দিনহাটা, ৭ জানুয়ারী :
দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েতের ছোট বোয়ালমারী এলাকায় বুধবার দুপুরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বিজেপির একটি কর্মীসভা শুরুর আগেই সেখানে ভাঙচুর চালানো হয়। সভাস্থলের মঞ্চ ভেঙে ফেলার পাশাপাশি দু’টি বাইক ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হলেও তৃণমূল সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মন্ডল সহ-সভাপতি শুভঙ্কর রায়ের বাড়ির কাছেই কর্মীসভার আয়োজন করা হচ্ছিল। মঞ্চ তৈরির কাজ শেষ হওয়ার পরপরই কিছু দুষ্কৃতী সেখানে হামলা চালায় বলে দাবি। পেটলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তপন কুমার বর্মনের অভিযোগ, মঞ্চ ভাঙার পাশাপাশি কর্মীদের জন্য রাখা খাবার নষ্ট করে দেওয়া হয় এবং মাইক ও লাইট খুলে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুধাংশু রায় এই অভিযোগ খারিজ করে বলেন, বিজেপি নিজেদের অন্তর্দ্বন্দ্ব আড়াল করতেই তৃণমূলের নামে অপপ্রচার করছে। তাঁর দাবি, মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা কমে যাওয়াতেই তারা এ ধরনের রাজনীতি

