শিলিগুড়ি, ১৯ এপ্রিল :
রবিবার সকালে নির্বাচনী প্রচারে নামলেন শিলিগুড়ির বাম মনোনীত সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। ২১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সংঘ ক্লাবের সামনে থেকে এদিনের প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি।
দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান শরদিন্দু চক্রবর্তী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি।
প্রচারে বেরিয়ে সিপিআইএম প্রার্থী বলেন, গণতন্ত্রে ভোট কেনাবেচার কোনও স্থান নেই এবং বামেদের পক্ষেই ১০০ শতাংশ ভোট পড়বে বলে তাঁর দাবি। মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। এই সাড়া দেখে জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী বলেও মন্তব্য করেন।

