১৪/০৪/২৬,কোচবিহার
পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগেই জোর কদমে শক্তি প্রদর্শনে নেমেছে সব রাজনৈতিক দল। সেই আবহেই কোচবিহারে একের পর এক শীর্ষ নেতাদের আগমন।
মঙ্গলবার কোচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের সঙ্গে নিয়ে রোড শো করেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এবিএন শীল কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে মদন মোহন বাড়িতে পুজো দিয়ে শুরু হয় রোড শো। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুরনো পোস্ট অফিস পাড়ায় গিয়ে শেষ হয় এই কর্মসূচি।
সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি কর্মী-সমর্থকদের আগাম নববর্ষের শুভেচ্ছা জানান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন এবং রাজ্য সরকারের কাজের পক্ষে কথা বলেন।
ভোটের আগেই কোচবিহারে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, এই রোড শোকে ঘিরে জমে উঠল নির্বাচনী লড়াই।

