কোচবিহার, ৩ মে :
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নাম্বার ব্লকের রাজারহাট কালিতলা এলাকায়। ঘটনায় আরো চারজন গুরুতর আহত। তাদের উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন যাত্রীবাহী অটোর সাথে ধাক্কা লাগে একটি চার চাকার গাড়ির। ঘটনায় ছিটকে গিয়ে পড়ে চলন্ত অটোটি। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির। বাকি চারজন গুরুতর আহত। তারা বর্তমানে কোচবিহার এম জেন হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

দেবজ্যোতি ঘোষ জানান, কোচবিহার রাজারহাটের কালীমন্দিরের উল্টোদিকের রাস্তা দিয়ে যাত্রীবাহী অটো নিয়ে যাওয়ায় সময় পেছন থেকে একটি চারচাকা গাড়ি এসে অটোতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে যাত্রীবাহী অটোটি উল্টে যায়। অটোটি তিনবার উল্টে যাওয়ার ফলে যাত্রীসহ ড্রাইভার গুরুতর আহত হন। স্পটেই দুজন মারা যান। পরবর্তীতে ড্রাইভারসহ চারজন আহত ব্যক্তিদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা বর্তমানে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

