মাথাভাঙ্গা, ৯ মে
ব্রিগেডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।আর সেই উচ্ছ্বাস লক্ষ্য করা গেলো মাথাভাঙ্গাতে।এদিন মাথাভাঙ্গা সি,টিম গ্রাউন্ডে বড়ো এল,ই,ডি পর্দার মাধ্যমে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয় বিজেপির পক্ষ থেকে।আর সেই উপলক্ষে প্রচুর কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলেন এদিন।এদিকে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করতেই উপস্থিত মহিলারা উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে স্বাগত জানান ঐতিহাসিক এই মুহূর্তকে।
এবিষয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন আজকে পশ্চিমবাংলার ঐতিহাসিক একটি দিন,সারা ভারতবর্ষ তাকিয়ে ছিল এই পরিবর্তনের দিকে। পশ্চিমবাংলার মানুষ দুহাতে সমর্থন করেছিল বিজেপিকে তাই মাথাভাঙ্গাবাসীকে সাথে নিয়ে একসাথে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগ করছেন সকলে মিলে এমনটাও জানান তিনি।

