জলপাইগুড়ি,৮ মে
মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র অর্চিষ্মান মজুমদার ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান পেয়েছে। নিজের ফলাফলে খুব খুশি অর্চিষ্মান। সে জানায়, আমি জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। আমার এই ফলাফলের কৃতিত্ব বাবা, মা, দিদি সহ দুজন বাংলা শিক্ষক ইতিহাস ও ভূগোল শিক্ষকের। বাবা মূলত বিজ্ঞান বিভাগ পড়াতো। যে কারনে আমার তিনজন মাত্র গৃহ শিক্ষক ছিল। আমার প্রিয় বিষয় বায়োলজি। আগামী দিনে ডাক্তার হতে চাই। আমি নিয়মিত ৬-৮ ঘন্টা পড়াশোনা করতাম।”
অর্চিষ্মান মজুমদারের মা গৃহবধু এবং বাবা কম্পিউটার সায়েন্স বিভাগে জলপাইগুড়ি এসি কলেজে পড়ান। অর্চিষ্মান পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা এবং গিটার বাজাত। তবে দশম শ্রেণীতে ওঠার পর সবকিছু কমিয়ে দিয়ে পড়াশুনা করত।

