কোচবিহার, ৪ ফেব্রুয়ারী :
বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে। বুধবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল অধ্যাপক পল্লব সরকার । তিনি বিজেপির ওবিসি সেলের সহ সভাপতি দায়িত্বে ছিলেন । এদিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎদের ভৌমিক তার হাতে দলীয় পতাকা তুলে দেন ।
যদিও এই যোগদান পর্ব কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
তাদের বক্তব্য, অধ্যাপক পল্লব সরকারকে জোর করে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে । এর আগে ওর কলেজে তৃণমূল কংগ্রেসের লোকেরাই তাকে মারধর করেছে। তারপরেও কি করে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করলো তা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির

