আলিপুরদুয়ার, ৯ মে :
চরম দারিদ্রের মধ্যেও মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল বন্ধ রায়মাটাং চা বাগানের শ্রমিক পরিবারের মেয়ে স্মৃতি থাপা।

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ রায়মাটাং চা বাগানের বাসিন্দা ও ডীমা নেপালি হাই স্কুলের ছাত্রী স্মৃতি থাপা এবছর মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে তার প্রাপ্ত নম্বর ৫৬৫
। স্মৃতি বাবা সঞ্জিত পোশু পালন করে আর তার মা বাগানের শ্রমিক কিন্ত চা বাগান বন্ধ থাকায় অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয় এমন অনটনের মধ্যে ও স্মৃতি সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মত নম্বর পেয়েছে তার সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রতিবেশীরা এবং পরিবারের সদস্যরা।

