মাথাভাঙ্গা, ১৪ মে :
মাথাভাঙ্গার পঞ্চানন মোড়ে কৃষক বাজার চত্বরে গড়ে ওঠা অবৈধ ও অস্থায়ী দোকান সরিয়ে দেওয়ার নির্দেশের পর শুরু হল উচ্ছেদ প্রক্রিয়া।
বুধবার কোচবিহারের জেলা শাসক জীতিন যাদব কৃষক বাজারে পরিদর্শনে এসে ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
প্রশাসনের সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার সকাল থেকেই অস্থায়ী দোকান মালিকরা নিজেদের দোকানপাট খুলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
অস্থায়ী ব্যবসায়ীদের বক্তব্য, জেলা শাসক নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় তারা প্রশাসনের নির্দেশ মেনে দ্রুত দোকান সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘদিন ধরে কৃষক বাজারে এলাকায় রাস্তার ধারে ও নির্দিষ্ট জায়গার বাইরে একাধিক অস্থায়ী দোকান গড়ে ওঠায় যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ।
পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যৎ পুনর্বাসন নিয়েও আলোচনা শুরু হয়েছে।

