কোচবিহার, ৮ এপ্রিল :
সন্ত্রাস অব্যাহত কোচবিহারে। মঙ্গলবার রাতে ফের বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের টাকাগাছ গ্রামের ঘোষপাড়া এলাকায়। আক্রান্ত বিজেপির শক্তি প্রমুখ । তার বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। যদিও নিজেদের উপর ওঠা অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।

