জলপাইগুড়ি, ২ এপ্রিল :
আসাম থেকে দিল্লী যাবার পথে আটক ১৪ জন বাংলাদেশের নাগরিক। ডাউন কামাক্ষ্যা নর্থ ইস্ট থেকে বাংলাদেশের নাগরিককে আটক করে আরপিএফ। জলপাইগুড়ি রোড ষ্টেশনের আরপিএফ কর্মীরা দিল্লীগামী ট্রেন থেকে ১৪ জন বাংলাদেশের নাগরিকদে আটক করে।এরপর ট্রেন থেকে নামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতেই বাংলাদেশের বেশ কিছু নথি উদ্ধার করে আরপিএফ জওয়ানরা। আটক বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল। একটি বার কোড মোবাইল সহ বাংলাদেশের টাকা,জাল আধার কার্ড,প্যান কার্ড উদ্ধার হয়েছে।

