মাথাভাঙ্গা, ১৪মে
রাজ্যের প্রায় সমস্ত কলেজ ইউনিয়নেই ছিল তৃণমূল ছাত্র পরিষদ।রাজ্যে পালাবদলের পর কলেজ গুলোতে দেখা যাচ্ছে না আর তৃণমূল ছাত্র পরিষদকে। এদিকে পালাবদল হতেই প্রতিটি কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঢুকতে শুরু করেছে এবং কলেজ দখল করছে।সেইমতো আজ বৃহস্পতিবার মাথাভাঙ্গা কলেজেও প্রবেশ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা।এদিন একটি মিছিল করে মাথাভাঙ্গা কলেজে প্রবেশ করে তারা।এদিন কলেজে গিয়ে কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করেন এবং কলেজের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে বলেন।
কলেজের প্রিন্সিপাল বলেন কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা,বহিরাগত প্রবেশ বন্ধ করা এবং কলেজের ইউনিফর্মের শার্টের কালার পরিবর্তনের দাবি জানানো হয় তাকে। কলেজকে ভালোভাবে পরিচালনার জন্য সবরকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন বলেও জানান।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে কলেজগুলোতে থ্রেট কালচার চালানো হতো।নেশার আতুর ঘর বানানো হয়েছিলো।কলেজে লাভ জেহাদের শিকার হতো সনাতনীরা।কলেজ ক্যাম্পাসকে ভালোভাবে পরিচালনার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবরকম সাহায্য করবে তাই এদিন কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে সেকথা বলেছেন তারা এমনটাই জানান।

