আলিপুরদুয়ার , ৩১ জুলাই
আলিপুরদুয়ার দুই ব্লকের টটপাড়া এক গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন হলো কড়া পুলিশি প্রহরায়। শুক্রবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে প্রধান গঠন করা হয়েছে। বিজেপির তিনজন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে বুলটি দাস প্রধান নির্বাচিত হয়েছে তবে কোন তৃণমূল পঞ্চায়েত সদস্য এদিন বোর্ড গঠনে আসেননি।
এদিন প্রধান নির্বাচিত হয়ে বের হওয়ার পরেই সংবর্ধনার জোয়ারে ভাসলো প্রধান বুলটি দাস। এদিন গ্রাম পঞ্চায়েতের প্রচুর পরিমাণ বিজেপি কর্মীরা মূল সমর্থক গ্রাম পঞ্চায়েত দপ্তরে উপস্থিত ছিলেন। এরপর তারা একটি মিছিল বের করে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

