কোচবিহার, ১৫ মে :
বেহাল কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা । একবার ফের হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন । চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে । মৃত ব্যক্তির নাম নৃপেন্দ্র চন্দ্র কুন্ডু। বয়স ৭২ বছর।
রোগীর পরিবারের দাবি, আশঙ্কাজনক অবস্থায় তাকে আলিপুরদুয়ার হাসপাতাল থেকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । কিন্তু আশঙ্কা জনক অবস্থা থাকার পরেও তাকে আইসিইউ বা সিসিইউ এর মত জায়গায় ভর্তি না রেখে জেনারেল ওয়ার্ডে ভর্তি রাখা হয় । এরপর আজ তাকে একটি ইনজেকশন পুশ করার ১৫ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের চিকিৎসায় গাফিলতি রয়েছে । সাথে রোগীদের দেওয়া ওষুধেও ভেজাল রয়েছে বলে অভিযোগ পরিবারের। শুক্রবার এই ঘটনার পর হাসপাতালে নার্স ও চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার । হাসপাতালের MSVP র কাছেও একটি অভিযোগ পত্র জমা করা হয়েছে।

