কোচবিহার, ২৯ মে:
কোচবিহারের জৈন মন্দিরে শুক্রবার কোচবিহার জেলা সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলার একাধিক বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অজয় রায় এবং সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিত্রী বর্মন।
এদিন জেলার সার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে। কৃষকদের স্বার্থ রক্ষা, সার সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং ব্যবসায়ীদের স্বার্থে নতুন সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানান সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে কোচবিহার জেলা সার ও কৃষি উপকরণ ব্যবসায়িক সমিতির সম্পাদক জগত বন্ধু সাহা জানান, কৃষক ও সার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চায় সংগঠন। পাশাপাশি কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি।

