আলিপুরদুয়ার, ৭ জুন:
ভুটান সীমান্ত জয়গাঁর পাশাখাগামী সড়কের ধারে স্থলবন্দর তৈরির পরিকল্পনা কেন্দ্রের।সেজন্য ইতিমধ্যেই কিছু বছর পূর্বে পাশাখাগামী সড়কের ধারে থাকা গোটিবাড়ি এলাকার সরকারি জমি চিহ্নিত করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর।
জানা গিয়েছে, গত ২০২১ সালে পাশাখাগামী সড়কের ধারে থাকা এই গোটিবাড়ি এলাকার প্রায় ৩০ একর জমি ল্যান্ডস পোর্টস অফ অথরিটিকে হস্তান্তর করেছে তৎকালীন রাজ্য সরকার। কিন্ত ঐ এলাকায় কিছু মানুষের ঘরবাড়ি আছে এছাড়া কিছু মানুষের জমি আছে। রবিবার ভূমি দফতরের আধিকারিকদের নিয়ে ঐ এলাকা পরিদর্শনে আসেন মন্ত্রী বিশাল লামা। এদিন এলাকায় বসবাস রত বাসিন্দা দের সাথে কথা বলেন।
এদিন মন্ত্রী বিশাল লামা জানান এই জায়গায় স্থল বন্দর হবে আর স্থল বন্দর হলে এই এলাকার গুরুত্ব বৃদ্ধি পাবে এলাকার যুবকের কর্মসংস্থান হবে। মন্ত্রী বিশাল লামা জানান আগের সরকার এই এলাকায় সার্ভে করিয়েছে কিন্ত তারা দেখিয়েছে এই এলাকায় কারো বসতি নেই কিন্ত এই এলাকায় কিছু মানুষের বসতি আছে। আমরা তাদের পূনঃবাসনের চিন্তা ভাবনা করছি তাদের যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখছি। তাদের সাথে কথা বলছি আমরা।

