on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বঙ্গোপসাগরে নিম্নচাপ, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে কমবে বৃষ্টি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরে নিম্নচাপ, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে কমবে বৃষ্টি

Online Desk
Last updated: July 2, 2026 10:07 pm
By Online Desk
4 Min Read
Share
SHARE

নিজস্ব সংবাদদাতা ,২জুলাই

বঙ্গোপসাগরে নিম্নচাপ, অথচ পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি না হয়ে আকাশে তীব্র রোদ ও মেঘ-রোদের খেলাউত্তরবঙ্গে কমবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।

🔴উত্তরবঙ্গের আবহাওয়া :-
***************************
উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আপাতত নতুন করে কোনও বড়সড় সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। বর্ষার স্বাভাবিক ছন্দেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী সোম ও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নতুন করে দুর্যোগের সম্ভবনা কম। তবে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন উ্ত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও মেঘলা আকাশ ও দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাহাড়ি এলাকা (দার্জিলিং ও কালিম্পং): টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের (ল্যান্ডস্লাইড) প্রবল আশঙ্কা রয়েছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে পর্যটক ও স্থানীয়দের কড়া সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

উপরের জেলা (জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার): ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সমতল এলাকা (কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর): ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা না থাকলেও অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

মালদহ: অন্যান্য জেলার তুলনায় বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

🔴দক্ষিণবঙ্গের আবহাওয়া:-
****************************
আগামিকাল, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। উইকেন্ডে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ৷ জানিয়েছে আবহাওয়া দফতর ৷

আগামীকাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠবে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩ জুলাই থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। যা পরবর্তী দিনগুলিতে (বিশেষ করে ৪ থেকে ৬ জুলাই) আরও তীব্র রূপ ধারণ করবে।

বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা

পশ্চিমাঞ্চলের জেলা: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের মতো জেলাগুলিতে শুক্রবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি বৃদ্ধি পেতে পারে

উপকূল ও গাঙ্গেয় অঞ্চল: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ৩ জুলাই কিছু জায়গায় বৃষ্টির দাপট সাময়িক কম মনে হলেও মূলত মেঘলা আকাশ থাকবে।

ঝড়ো হাওয়া ও বজ্রপাত: বৃষ্টির সাথে জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তাপমাত্রা ও আর্দ্রতা

আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হওয়া দিন বা সময়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

 

🔴কোচবিহারের আবহাওয়া :-
************************
আগামীকাল ৩ জুলাই কোচবিহারের আকাশ মূলত মেঘলা থাকবে এবং দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপমাত্রা: দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33°C থেকে 34°C এর মধ্যে থাকবে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27°C এর কাছাকাছি নেমে আসবে।

বৃষ্টিপাতের সম্ভাবনা: বৃষ্টির সম্ভাবনা ৪০% থেকে ৫০% পর্যন্ত। দুপুরের পর বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে।

আর্দ্রতা: বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, যার ফলে সারাদিন গুমোট ও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

You Might Also Like

অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ, দ্রুত নিষ্পত্তির দাবি
বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন, আলিপুরদুয়ারে প্রতিশ্রুতি নীতিন নবীনের
কোচবিহারে বজ্রঝড়ের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ৩৭ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা
ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, মাঝরাতে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়র গৌতম দেবের পরিদর্শন
ভোটার তালিকা থেকে নাম বাদ, জলপাইগুড়িতে মিছিল CPDRS-এর
TAGGED:#COOCHBEHAR#Northbengal#ONAIRNOW#weather#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?