জলপাইগুড়ি , ৯ জুন
আম্রুত জল বণ্টন নিয়েও দুর্নীতির আঁচ, প্রকৃত জমির মালিক নয় দখলদার দিব্বি পাচ্ছেন জল পরিষেবা। উদ্বিগ্ন পৌর মন্ত্রী।
মঙ্গলবার সকালে জলপাইগুড়ি পৌর সভার অধীনে চলা জাতীয় জল মিশনের আম্রুত প্রকল্প নিয়ে শুরু থেকেই যেমন উঠে আসছিলো ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ, যার কিছুটা রাজ্যে বাসী প্রত্যক্ষ করেছিলেন বিধান সভা ভোটের আগে আম্রুত সহ জল মিশনের অর্থ নয়ছয় কাণ্ড নিয়ে ই ডি আইপ্যাক সংস্থার অফিসে হানার সময়।
এবার সেই আম্রুত জল প্রকল্পের বিষয়ে খোজ খবর নিতেই মন্ত্রী অগ্নী মিত্রা পল মঙ্গলবার তিস্তা নদীর পাড়ে জল প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত জেলা শাসক,এস ডি ও, সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে পারেন এই পানীয় জলের পরিষেবা প্রদানের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রকৃত জমি বাড়ির মালিক জল না পেলেও,জমি দখল করে বসবাসকারী ঠিক পেয়ে যাচ্ছে জলের পরিষেবা।
এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নি মিত্রা পল জানান এখন পর্যন্ত যা তথ্য তাতে প্রায় ২১ হাজার মানুষ জল পাচ্ছে বা পেতে চলেছে ,
তবে এই মানুষ গুলো প্রকৃত জমির মালিক কিনা ,নাকি দখলদার সেটি ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে।

