কোচবিহার, ২ ফেব্রুয়ারী :
সংখ্যালঘুদের ১০ শতাংশ ভোট বিজেপিতে এনে ফেলাই লক্ষ্য । সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে এমনটাই বললেন আলী হোসেন । সোমবার নতুন দায়িত্ব প্রাপ্ত রাজ্য সভাপতিকে কোচবিহার বিজেপি কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় । এরপর সাংবাদিক বৈঠক করেন তিনি । সেখানে তিনি মন্তব্য করেন , আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুদের বিজেপিতে যুক্ত করে তাঁদের দশ শতাংশ ভোট বিজেপির দিকে আনবো।

