কোচবিহার, ২৮ ফেব্রুয়ারি :
SUCI এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা কোচবিহারে। কোচবিহার SDO অফিসে পুলিশের সাথে প্রবল ধস্তাধস্তি SUCI কর্মী সমর্থকদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কোচবিহার শহরে ।
শনিবার , SiR এর নামে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাতিল করার অভিযোগ তুলে কোচবিহার এসডি ও অফিসে বিক্ষোভ দেখাতে আসে SUCI কর্মী সমর্থকরা। অভিযোগ সেই সময় পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। এরপর শুরু হয় ধস্তাধস্তি । একাধিক বিক্ষোভকারীদের জোর করে এসডিও অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

