on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: এবার ডিম থেরাপি শুরু হলো আলিপুরদুয়ারেও,আদালতে তোলার সময় তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে ডিমবৃষ্টি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজ্য

এবার ডিম থেরাপি শুরু হলো আলিপুরদুয়ারেও,আদালতে তোলার সময় তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে ডিমবৃষ্টি

Online Desk
Last updated: June 26, 2026 7:42 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার ,২৬ জুন 

আলিপুরদুয়ারে এবার শুরু হলো ‘ডিম থেরাপি’। শুক্রবার তৃণমূল যুব নেতা রনি মল্লিককে আদালতে পেশ করার সময় তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার জংশন এলাকা থেকে রনি মল্লিককে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি বিজেপি যুব মোর্চার সক্রিয় নেতা শুভম ঘোষকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রনি মল্লিকের স্ত্রী বিবেকানন্দ-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। সেই সূত্রে এলাকায় রনির যথেষ্ট প্রভাব ছিল বলেও অভিযোগ উঠেছে। শুধু হুমকি নয়, তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং এলাকায় দাপট দেখানোর অভিযোগও রয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।

শুক্রবার আদালতে তোলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আদালত চত্বরে উপস্থিত কিছু লোক রনি মল্লিককে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে। আচমকা এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রনি মল্লিক। আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, “গতকাল আমি পাড়ার একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় আচমকা পাঁচ-সাত জন আমার উপর বিনা প্ররোচনায় হামলা চালায় এবং মারধর করে। প্রাণভয়ে আমি জংশন পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিতে যাই। কিন্তু সেখানে আমাকে উল্টে গ্রেপ্তার করা হয়।”

ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

You Might Also Like

নুন আনতে পান্তা ফুরোয়, তবু মাধ্যমিকে উজ্জ্বল স্মৃতি থাপা
বেহাল দশা কাটিয়ে নতুন রূপে সাজছে মধুবনী পার্ক
কোচবিহার জেলাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে পালিত পবিত্র মহরম, কড়া নজরদারিতে প্রশাসন
সিদ্ধেশ্বরী কালীবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা
বৃষ্টির দেখা নেই, লুপার-মাকড়সার উপদ্রবে ক্ষতিগ্রস্ত চা গাছ
TAGGED:#ALIPURDUAR#Northbengal#ONAIRNOW#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?