আলিপুরদুয়ার, ২২ ফেব্রুয়ারী :
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল কুড়িটা পরিবার। রবিবার দলসিংপাড়া চার্চ লাইন এলাকায় তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, কালচিনি ব্লক সভাপতি প্রেমা লামা, দলসিংপাড়া অঞ্চল সভাপতি পরশুরাম শর্মা সহ তৃণমূল নেতৃত্বরা এদিন কুড়িটা পরিবার তৃণমূলে যোগদান করে বিজেপি ছেড়ে বলে জানান অঞ্চল সভাপতি পরশুরাম শর্মা।

