মাথাভাঙ্গা, ৯ ফেব্রুয়ারী :
সোমবার মাথাভাঙ্গা শহরের পোস্ট অফিস মোড়ে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কর্মসূচি অনুষ্ঠিত হলো।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ও বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা।এদিন পথচলতি সাধারণ মানুষের সাক্ষর সংগ্রহ করা হয় তাদের পক্ষ থেকে বর্তমান সরকারের চাকরি নিয়ে দুর্নীতি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে।
বিজেপি সূত্রে জানা গেছে,পোস্টঅফিস মোড়ে ক্যাম্প করে চিঠিতে সাধারণ মানুষের স্বাক্ষর সংগৃহীত করা হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে। সংগৃহীত স্বাক্ষর নবান্নে পাঠানো হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

