বানেশ্বর, ৩ জানুয়ারী :
এস আই আর এর কাজের চাপে ফের মৃত্যু হল এক বুথ লেভেল অফিসারের । তার নাম আশিস ধর।কোচবিহার দু’নম্বর ব্লকের বানেশ্বর এর ইছামারি গ্রামে তার বাড়ি। সংশ্লিষ্ট ১০৩ নং বুথের BLO ছিলেন তিনি। শুক্রবার রাতে হঠাৎ বুকে প্রচন্ড যন্ত্রণা অনুভব করেন তিনি । তড়িঘড়ি পরিবার-পরিজনেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে তার পরিবারে । তাদের দাবি , এস আই আর এর কাজের চাপ সহ্য করতে পারছিলেন না তিনি । ফলে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন । খবর পেয়ে শনিবার তার বাড়ি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

